বুধবার নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। পুঁজিবাজারে মূল্যসূচকের সাথে কমেছে টাকার অংকে লেনদেন। একই সাথে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৮৮ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৬০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকা।
বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এদিন এ কোম্পানির ১ কোটি ৬৭ লাখ ৬৫ হাজার ৮০০টি শেয়ার ৬০ কোটি ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকায় লেনদেন হয়েছে।
মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪২৪ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৩৭৫ কোটি ৬৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বুধবার ডিএসইতে লেনদেন কমেছে ৫৬ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭৮ লাখ টাকা।
ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





