যুক্তরাজ্য-বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়ীদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এ চেম্বার কাজ করবে। তিনি বলেন, যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীরা এ দেশে বিশেষ করে তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী।
বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি মোহাম্মদ শাহজাহান খানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট করতে পরিবেশ তৈরির পাশাপাশি দেশের অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন ইকবাল আহমেদ ওবিই।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখার জন্য বেসরকারি উদ্যোক্তাদের একযোগে কাজ করতে হবে। তিনি ঢাকা চেম্বার এবং যুক্তরাজ্য-বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর মধ্যকার সহযোগিতা বৃদ্ধির জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করেন।
ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যবধান কমানোর লক্ষ্যে যুক্তরাজ্যের ব্যবসায়ীবৃন্দকে বাংলাদেশ থেকে আরো বেশি হারে পণ্য সামগ্রী আমদানি এবং দুদেশের মধ্যে প্রতিষ্ঠানিক যোগাযোগ আরোও বাড়ানোর আহবান জানান।
ডিসিসিআই সভাপতি বাংলাদশের হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য, কেমিক্যাল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং তৈরি পোশাক প্রভৃতি আমদানির আহবান জানান।
ঢাকা চেম্বারের সভাপতি বলেন, বাংলাদেশে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে এবং ২০১২-১৩ অর্থবছরে যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ১৫৯.৪৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। তিনি যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে আরোও বেশি হারে বিনিয়োগের আহবান জানান।
এ সময় ডিসিসিআই সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম, পরিচালক মোঃ ইফতেখারউদ্দিন (নওশাদ), রিজওয়ান-উর রহমান, মুক্তার হোসেন চৌধুরী, এস রুমি সাইফুল্লাহ, আব্দুস সালাম, মোঃ শোয়েব চৌধুরী, এ কে ডি খায়ের মোহাম্মদ খান, কে জি করিম এবং যুক্তরাজ্য-বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি বজলুর রশীদ, ঊর্ধ্বতন সহ-সভাপতি এম এ রউফ, সহ-সভাপতি আব্দুল মালিকসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য
যুক্তরাজ্য-বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়ীদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এ চেম্বার কাজ করবে।





