আগামীকাল ১লা জুলাই সকল ব্যাংক বন্ধ থাকবে। এজন্য দেশের দুই পুঁজিবাজারেও কোন প্রকার লেনদেন হবে না। জুন ক্লোজিং এর জন্য এ বন্ধ থাকবে বলে জানা যায়।

বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ জানায় সোমববার হচ্ছে ২০১৩-১৪ অর্থ বছরের শেষ দিন। ১লা জুলাই থেকে শুরু হবে ২০১৪-১৫ অর্থ-বছর। বিদায়ী বছরের সকল লেনদেনের তথ্য এবং ব্যাংকিং কার্যক্রম হিসাব শেষ করতে প্রতিবছরের জুলাইয়ের ১ তারিখ ব্যাংক ছুটি রাখা হয়।

ব্যাংক ছুটি থাকায় মঙ্গলবার পুঁজিবাজারে শেয়ার ক্রয়-বিক্রয় হবে না। এদিন শেয়ারবাজার বন্ধ থাকবে।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ