টানা ৪ কার্যদিবস পতনের পর বুধবার ঘুরে দাঁড়িয়েছে দেশের উভয় পুঁজিবাজার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।  অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) একই চিত্র লক্ষ করা গেছে।
বাজার  বিশ্লেষনে দেখা গেছে, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট  ২৯১ টি কোম্পানির ৯ কোটি ৩০ লক্ষ ৭৭ হাজার ৭৭০ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে মোট লেনদেনের পরিমাণ ৩৮২ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৯৪৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৩ কোটি ৮৩ লাখ টাকা বেশি।
ডিএসই  ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে  ৭৭.৬৬ পয়েন্ট  বেড়ে ৪৭৪৯.২৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩১.৩০ পয়েন্ট বেড়ে ১৬৮৭.০১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক (উঝঊঝ) ২০.৩৯ পয়েন্ট বেড়ে ৯৯৩.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত ২৯১ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৩ টির, কমেছে ২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টি কোম্পানির শেয়ারের দর।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো-স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, প্রাইম ব্যাংক, গ্রামীন ফোন, সাউথইস্ট ব্যাংক, অলিম্পিক লিঃ, মেঘনা পেট্রোলিয়াম, জেনারেশন নেক্সট, এএফসি এগ্রো ও ডেল্টা লাইফ ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-৫ম আইসিবি, বিএসসি, এআইবিএল ১ম ইসলামি মি. ফা., এমবিএল ১ম মি. ফা., ১ম পিএফ মি. ফা., বিডি কম, গ্রামীন স্কীম ২, ৬ষ্ঠ আইসিবি, আইসিবি এমপ্লয়ী মি. ফা. ১ স্কীম-১ ও মার্কেন্টাইল ব্যাংক।
মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭৩৪ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৩৪৮ কোটি ৮৩ লাখ ৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ বুধবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৮৩ লাখ ৩১ হাজার টাকা।
ব্যাংকিং খাত এবং বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানিগুলোর শেয়ার বাড়ার কারণে সূচক ঊর্ধ্বমুখী হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ৩৭ কোটি ২৩ লাখ টাকা।
মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছিল ৩২ কোটি ২৩ লাখ টাকা।  বুধবার সিএসইতে লেনদেন বেড়েছে ৫ কোটি টাকা।
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]