বাজেট ঘাটতির ৪০ শতাংশ বিদেশ থেকে ঋণ নিয়ে মেটাবে সরকার। বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের যে বাজেট উপস্থাপন করেছেন, তাতে এই প্রস্তাব করা হয়েছে।

তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা।

এই ঘাটতির ৩৮ হাজার ৯৪৭ কোটি টাকা বিদেশ থেকে ঋণ নিয়ে পূরণ করার লক্ষ্য ধরা হয়েছে। এর মধ্যে আট হাজার ১৫৮ কোটি টাকা ব্যয় হবে আগের নেয়া ঋণের সুদ পরিশোধে।

এ হিসাবে নিট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াবে ৩০ হাজার ৭৮৯ কোটি টাকা।

বিদায়ী অর্থবছরের মূল বাজেটে বিদেশ থেকে ৩২ হাজার ২৩৯ কোটি টাকার ঋণ নেয়ার লক্ষ্য ধরা হলেও সংশোধিত বাজেটে তা কমিয়ে ২৭ হাজার ৪৭ কোটি টাকায় নামিয়ে আনা হয়।

এফএফ