আগামী ৩ মার্চ বৃহস্পতিবার থেকে ঢাকার সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মার্কিন পণ্যের প্রদর্শনী ‘২৪ তম ইউএস ট্রেড শো’।
যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে।
সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে স্বাগত বক্তব্য দেন অ্যামচ্যাম সভাপতি নুরুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের ৪০টি প্রতিষ্ঠানের ৬৪টি বুথ থাকবে। তিন দিনের এ মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ টাকা। তবে স্কুলের নির্ধারিত পোশাকে ছাত্র-ছাত্রীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।
এআই





