আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-সৌদি আরবের ১১ত বৈঠকের শেষ দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
দুই দিনের এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। সৌদি আরবের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ড. আহমেদ বিন ফাহাদ আল ফুয়াদ।
বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহায়তা, বিনিয়োগ, ধর্ম, নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ ১৫টি খাত নিয়ে আলোচনা হয়। বৈঠকের শেষ দিন আজ বৃহস্পতিবার দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। ধর্ম বিষয়ে পরস্পরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উভয়ে দেশের প্রতিনিধিরা। ২০১৬ সালে বাংলাদেশ-সৌদি আরবের মধ্যকার ১২তম বৈঠক অনুষ্ঠিত হবে রিয়াদে।
প্রসঙ্গত, দীর্ঘ ৬ বছর বন্ধ থাকার পর চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সৌদি আরব সরকার। গত ৯ ফেব্রুয়ারি তৎকালীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক শেষে বিনা খরচে বাংলাদেশ থেকে প্রতিমাসে ১০ হাজার করে শ্রমিক নেওয়ার কথা জানায় সৌদি আরব।
এমএ





