ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোয়া দুই ঘন্টায় লেনদেন হয়েছে ৩৬৫ কোটি টাকা। সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হলেও তা এখনও অব্যহত রয়েছে।
লেনদেনের সোয়া দুই ঘন্টায়ও দেশের উভয় বাজারে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে লেনদেনও রয়েছে উত্থান গতিতে।
সোমবার দুপুর পৌনে ১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সোয়া দুই ঘন্টায় ব্রড ইনডেক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮২৮ পয়েন্টে।
এ সময় মোট ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টি, কমেছে ১১৫টি আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৯৬ লাখ টাকার।
দুপুর সাড়ে বারোটায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪৯৫ পয়েন্টে। এ সময় মোট ১৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৫০ লাখ টাকার।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ২২ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৬৯৫ কোটি ২৯ লাখ টাকার।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]