পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের আটটি আইসিবি মিউচ্যুয়াল ফান্ড তাদের নেট এসেট ভ্যালু (এনএভি) প্রকাশ করেছে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত মঙ্গলবার হিসাব অনুযায়ী আইসিবি মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০ টাকা ফেস ভ্যালুর বিপরীতে প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি নেট এসেট (এনএভি) ভ্যালু ক্রয় মূল্য অনুসারে ১৪৫ দশমিক ৪৫ টাকা এবং বাজার মূল্য অনুসারে এক হাজার ৪০৩ দশমিক ৮৪ টাকা। দ্বিতীয় আইসিবির ইউনিট প্রতি এনএভি ক্রয় মূল্য অনুসারে ১০২ দশমিক ০৪ টাকা এবং বাজার মূল্য অনুসারে ২৯২ দশমিক ৯৪ টাকা, তৃতীয়টির ক্রয় মূল্য অনুসারে ৬৭ দশমিক ০৩ আর বাজার মূল্য অনুসারে ৩২৫দশমিক ৩৫ টাকা, চতুর্থটির ক্রয় মূল্য অনুসারে ৭২ দশমিক ৯৭ ও বাজার মূল্য অনুসারে ২৮৮ দশমিক ৯১ টাকা, পঞ্চমটির ক্রয় মূল্য অনুসারে ৫০ দশমিক ৮১, বাজার মূল্য অনুসারে ২৪৯ দশমিক ৮৯ টাকা, ষষ্ঠটির ক্রয় মূল্য ২৭ দশমিক ৬৩ টাকা, বাজার মূল্য ৬৮ দশমিক ৭৪ টাকা, সপ্তমটির ক্রয় মূল্য ৩৬ দশমিক ৮৮ টাকা, বাজার মূল্য ১১৯ দশমিক ০১ টাকা এবং অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি এনএভি ক্রয় মূল্য ৩১ দশমিক ৩০ টাকা ও বাজার মূল্য ৭৯ দশমিক ৬১ টাকা।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
আইসিবির ৮ ফান্ডের নেট এসেট ভ্যালু প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের আটটি আইসিবি মিউচ্যুয়াল ফান্ড তাদের নেট এসেট ভ্যালু (এনএভি) প্রকাশ করেছে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





