ব্যাংক হলিডের কারণে বুধবার ৩১ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন হওয়ায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ব্যাংক হলিডে পালন করা হবে।

ব্যাংকগুলো খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হবে না। সারা বছরের লেনদেনের হিসাব মিলাতেই প্রতিবছরের এই দিনে ব্যাংক হলিডে পালন করা হয়।

এমকে