ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই)গত বছরের শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজগুলোর তালিকা প্রকাশ করেছে। ২০বোকারেজ হাউজগুলোর লড়াই এ প্রথম স্থান দখল করেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। তার পরেই আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
ডিএসই সূত্রে জানা যায়, চতুর্থ আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। পঞ্চম স্থানে এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, ষষ্ঠ সিটি ব্রোকারেজ, সপ্তম ইউনিক্যাপ সিকিউরিটিজ, অষ্টম এমটিবি সিকিউরিটিজ, এরপরে শেলটেক ব্রোকারেজ, দশম স্থানে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, এগারোতম ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ।
বারোতম স্থানে রয়েছে রয়্যাল ক্যাপিটাল, ১৩ম মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস, ১৪তম হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, ১৫তম ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, ১৬তম পিএফআই সিকিউরিটিজ, ১৭তম স্থানে বিএলআই সিকিউরিটিজ, ১৮তম এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ১৯তম অ্যাপেক্স ইনভেস্টমেন্ট এবং সর্বশেষে রয়েছে প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড।
নাজিব





