রাজধানীর মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় বড়বাগ গ্রামীণ ব্যাংকের পেছনের ওই কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে দিবাগত রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, রাত সাড়ে ১২টায় বড়বাগ গ্রামীণ ব্যাংকের পেছনের ওই পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে দিবাগত রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।