পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, মতিন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২ অক্টোবর।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩০ জুন পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ২৪ পয়সা।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





