‘কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম এবং স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’এর আওতায় বাংলাদেশ ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে রবিবার এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় এবং এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুস চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: আবুল কাসেম, নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আবুল বশর, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের হেড অব রিটেইল মোহাম্মদ মোরশেদুল কাদের খলিলি, এসএমই বিভাগের এভিপি শামছুন নাহার, কমিউনিকেশন্স এন্ড ব্রান্ডিং ডিভিশনের ইনচার্জ মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমকে