পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ৮টি আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ মে ২০১৪ তারিখের হিসাব অনুযায়ী ১০ টাকা ফেসভ্যালুর বিপরীতে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের এনএভি ক্রয়মূল্য অনুসারে ২০২.৬১ টাকা এবং বাজারমূল্য অনুসারে ১৫৪৪.৫৩ টাকা, দ্বিতীয় আইসিবির ক্রয়মূল্য অনুসারে ১১০.৯৪ টাকা এবং বাজারমূল্য অনুসারে ৩০৬.০৭ টাকা, তৃতীয়টির ক্রয়মূল্য অনুসারে ৭৩.৩২ টাকা আর বাজারমূল্য অনুসারে ৩৪৫.৮৯ টাকা, চতুর্থটির ক্রয়মূল্য অনুসারে ৭৮.০১ টাকা আর বাজারমূল্য অনুসারে ৩০১.৩৮ টাকা, পঞ্চমটির ক্রয়মূল্য অনুসারে ৫৬.৫১ টাকা আর বাজারমূল্য অনুসারে ২৫৭.০৩ টাকা, ষষ্ঠটির ক্রয়মূল্য অনুসারে ৩০.৫৪ টাকা আর বাজারমূল্য অনুসারে ৬৮.৩১ টাকা, সপ্তমটির ক্রয়মূল্য অনুসারে ৩৯.২৬ টাকা আর বাজারমূল্য অনুসারে ১১৫.১৭ টাকা এবং অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট এসেট ভ্যালু ক্রয়মূল্য অনুসারে ৩৫.৭১ টাকা আর বাজারমূল্য অনুসারে ৭৯.৭৩ টাকা।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
৮ ফান্ডের এনএভি প্রকাশ করেছে আইসিবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ৮টি আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





