জনসংযোগে অসামান্য অবদান রাখায় শুভজন পদক-২০১৫ পেলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ.এফ.এম. আসাদুজ্জামান।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ সম্মাননা প্রদান করেন।

শুভজনের সভাপতি ছড়াকার এম.আর মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কামাল লোহানী, সংসদ সদস্য কবি কাজী রোজী, নাট্যজন ড. ইনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.শফিক উজ জামানসহ স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখায় ১০জন বিশিষ্ট নাগরিককে গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়।

এমএ