টাইমনিউজ বিডি টাইমনিউজ বিডি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • ভিডিও
  • আরও
ENAR
  1. প্রচ্ছদ প্রচ্ছদ
  2. অর্থনীতি

অর্থনীতি

গরু পাচার বন্ধের কারণেই মাংসের দাম বেড়েছে

টাইমনিউজবিডি ডেস্ক

ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে শীর্ষ-পর্যায়ের বৈঠকের পর আজ ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সীমান্তে গরু পাচারের ঘটনা গত এক বছরের মধ্যে আশি শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে।

ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে শীর্ষ-পর্যায়ের বৈঠকের পর আজ ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সীমান্তে গরু পাচারের ঘটনা গত এক বছরের মধ্যে আশি শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে।

বস্তুত সীমান্তে এই কড়াকড়ির ফলেই বাংলাদেশের বাজারে গরুর মাংসের দাম ভীষণ বেড়ে গেছে বলে তারা মনে করছেন।

বিজিবি-র মহাপরিচালকও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে বাংলাদেশ মাংস উৎপাদনে স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছে। তবে সীমান্তে গরু পাচারের গতিপ্রকৃতির দিকে যারা নজর রাখেন, তাদের ধারণা এই কারবার চট করে বন্ধ হওয়ার নয়- কারণ এখানে আর্থিক অঙ্কটা বিশাল, আর এতে সীমান্তরক্ষীদেরও মদত আছে।

ভারতে গত বছরের মে মাসে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে।

দিল্লিতে আজ বিএসএফ ও বিজিবি-র মহাপরিচালকদের বার্ষিক সম্মেলনের পর বিএসএফের প্রধান দেবেন্দ্র কুমার পাঠক বলেছেন দুদেশের সীমান্ত নিশ্ছিদ্র না-হওয়া সত্ত্বেও তারা এই লক্ষ্য অর্জনে দারুণ সাফল্য পেয়েছেন।

পাঠক জানান, ‘গত বছরও যেখানে অন্তত কুড়ি লক্ষ গরু পাচারের ঘটনা ঘটেছিল, এ বছরের জুনেই সেটা চার লাখে নেমে এসেছে। বিজিবি-র সঙ্গে যৌথ টহলদারি, পাচারের রুটগুলি চিহ্নিত করা, রাতে সমন্বিত পাহারা- এই সব নানা পদক্ষেপের ফলেই পাচারের ঘটনা এতটা কমেছে।’

সীমান্ত এলাকায় দৃশ্যমানতা বাড়িয়ে যাতে পাচারকারীদের তৎপরতা রোখা যায়- সে জন্য সেখানে পাটচাষ বন্ধ রাখতেও সরকারকে সুপারিশ করেছে বিএসএফ। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন মহলও বিএসএফকে নির্দেশ দিচ্ছেন, যে কোনও মূল্যে সীমান্তে গরু পাচার ঠেকাতে হবে।

তবে মানবাধিকার কর্মী কিরীটি রায় সীমান্ত এলাকায় বিএসএফের কার্যকলাপের ওপর নজর রাখেন, তিনি বলছেন বাস্তবতা আসলে অন্য রকম।

তিনি বলছেন, ‘একটি গরুও আসলে বিএসএফের অনুমতি ছাড়া সীমান্তের ওপারে যেতে পারে না। আর এই ব্যবসার শিকড় কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে রাজস্থান-হরিয়ানা-বিহার-ইউপি পর্যন্ত বিস্তৃত!’

এটা ঠিকই, ঢাকার বাজারে গত বছরেও যে গরুর মাংসের কেজি ছিল তিনশো সোয়া তিনশো টাকা, এখন সেটা সাড়ে চারশো-পাঁচশো টাকায় গিয়ে ঠেকেছে।

সীমান্তে কড়াকড়ির জন্যই যে এই অবস্থা, তা স্বীকার করতে দ্বিধা নেই বিজিবি-র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের, যদিও তিনি এটাকে সুযোগ হিসেবেই দেখতে চান।

বিজিবি প্রধানের যুক্তি, ‘এক সময় আমাদের চাল আমদানি করতে হত- কিন্তু এখন আমরা চালে স্বনির্ভর, এমন কী রফতানিও করি। তেমনিভাবে এটাও আমাদের খামারিদের জন্যও এটা একটা দারুণ সুযোগ- যাতে বাংলাদেশকে মাংস উৎপাদনে কারও ওপর নির্ভর করতে না-হয়। আর সেই লক্ষ্যেই আমরা তাদের উৎসাহ দিচ্ছি।’

যদিও কিরীটি রায় মনে করেন, ভারতে এই চোরা অর্থনীতির অঙ্কটা এত বড় যে এই গরু পাচার বন্ধ করা প্রায় অসম্ভব।

পুরোপুরি বন্ধ না-হোক, সীমান্তে গরু পাচার ঠেকানোর জন্য বিএসএফের ওপর যে প্রবল সরকারি চাপ আছে তাতে অবশ্য কোনও সন্দেহ নেই। দিল্লির বৈঠকে বিজিবি-ও তাদের সেই কাজে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে- বিএসএফের জন্য বড় ভরসা সেখানেই। সূত্র: বিবিসি

 

 

Sidebar

এই সম্পর্কিত আরো খবর

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুসংবাদ, আজ থেকে চালু হচ্ছে নতুন পদ্ধতি

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুসংবাদ, আজ থেকে চালু হচ্ছে নতুন পদ্ধতি

সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে আজ মঙ্গলবার থেকে চালু হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)। নতুন এ ব্যবস্থায় সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় দেওয়া ব্যাংক হিসাব নম্বর টাকা পাঠানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।

অর্থনীতি

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৫ হাজার

তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৫ হাজার

দেশের অর্থনীতিতে নানা ধরনের চাপ ও সংকট থাকলেও ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এ ধরনের অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজারের বেশি।

অর্থনীতি

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

১৩ দিনে রেমিট্যান্স এলো ১৭ হাজার ৫৫২ কোটি টাকার

১৩ দিনে রেমিট্যান্স এলো ১৭ হাজার ৫৫২ কোটি টাকার

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।

অর্থনীতি

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রিজার্ভ চুরি মামলা: ৯৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন

রিজার্ভ চুরি মামলা: ৯৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন এবারও আদালতে জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফলে এ নিয়ে ৯৮ বারের মতো পিছিয়ে গেল তদন্ত প্রতিবেদন দাখিলের সময়।

অর্থনীতি

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের ওপর হামলা, আহত বহু

ইবি টাওয়ারের সামনে নৈরাজ্যকারীদের তাণ্ডব ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের ওপর হামলা, আহত বহু

রাজধানীর মতিঝিলে অবস্থিত ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি ও সাধারণ গ্রাহক সেবা ব্যাহত করার উদ্দেশ্যে হামলা প্রদেয় নৈরাজ্য সৃষ্টিকারী চক্রের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে।

অর্থনীতি

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ সংবাদ

তারেক রহমানকে  দুই দফা আমন্ত্রণের একটি ছিল দ্বিপক্ষীয়

ভারত তারেক রহমানকে দুই দফা আমন্ত্রণের একটি ছিল দ্বিপক্ষীয়

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য।

আন্তর্জাতিক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বৈশ্বিক সম্মেলন

এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বৈশ্বিক সম্মেলন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্যবসা রূপান্তর নিয়ে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনব্যাপী ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’।

বিজ্ঞান ও প্রযুক্তি

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে পুলিশ সুপারকে বদলি

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে পুলিশ সুপারকে বদলি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ইনশাআল্লাহ বা জাযাকাল্লাহ’র মতো ইসলামী পরিভাষা ব্যবহার করার পর তৈরি হওয়া বিতর্কের জেরে বদলি করা হলো ২০২১ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার বুশরা বানুকে। খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে তাকে সরিয়ে রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শিল্পাঞ্চলে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ

শিল্পাঞ্চলে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসের পর জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সংকটের পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিক হয়েছে। দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও ধীরে ধীরে সরবরাহ বাড়ছে। ব্যবসায়ী নেতারা আশা করছেন, বুধবারের (১৬ সেপ্টেম্বর) মধ্যে বেশির ভাগ শিল্পাঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিক হয়ে আসবে।

অর্থনীতি

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা

কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। নিহত ফরহাদ রাজধানীর রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং পাটালি গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

অপরাধ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

টাইমনিউজ বিডি টাইমনিউজ বিডি
  • EN
  • AR

সকল স্বত্ব সংরক্ষিত । © 2026 টাইমনিউজ বিডি