পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আর্গন ডেনিমস লিমিটেড ২১ শতাংশ এবং সিমেন্ট খাতের হাইডেলবার্গ সিমেন্ট শেয়ারহোল্ডারদের জন্য ৩৮০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

[b]আর্গন ডেনিমসের ২১ শতাংশ লভ্যাংশ ঘোষণা[/b]
জানা গেছে, কোম্পানিটির ঘোষিত লভ্যাংশের মধ্যে ৬ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ এপ্রিল, সকাল ১১টায়, গ্রীনটিচ রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার (জিআরসিসি), ভবানিপুর, গাজীপুরে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৭.৬৬ টাকা।[b]
হাইডেলবার্গ সিমেন্টের লভ্যাংশ ঘোষণা[/b]
জানা গেছে, কোম্পানির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ মে, সকাল ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, টাটকি, যাত্রামোড়া, তাড়াবো, রূপগঞ্জ, নারায়নগঞ্জে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৭ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬.০৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৩২.৫৮ টাকা।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]