সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন ১ ঘন্টার লেনদেনের দেশের উভয় পুঁজিবাজারে সূচকের পাশপাশি লেনদেনে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। লেনদেনে অংশগ্রহন করা কোম্পানির সংখ্যাও বাড়ছে।

বৃহস্পতিবার এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টি কোম্পানির। আর দর কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭০১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৫ পয়েন্টে।
আলোচ্য সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২১০ কোটি টাকার বেশি।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৯৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। দর বেড়েছে ৭৫টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর