মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেন শেষ হয়েছে। বুধবার দেশের উভয় শেয়ারবাজারে উর্ধ্বমুখীতে শুরু হয় লেনদেন। এ দিন সূচকের পাশাপাশি আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৩২ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৫টির, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। যা টাকার অংকে লেনদেন হয়েছে ৫৫০কোটি ৬৫ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬০২ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৫৫১ কোটি ৬৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭৪৪ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৫১টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। যা টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪১ কোটি ৮৬ লাখ টাকা।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর