পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৮ মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২৬ আগস্ট ২০১৪ তারিখের হিসাব অনুযায়ী ১০ টাকা ফেসভ্যালুর বিপরীতে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট এসেট ভ্যালু (এনএভি) ক্রয় মূল্য অনুসারে ২২৮.৯৬ টাকা আর বাজার মূল্য অনুসারে ১ হাজার ৫৩৫ টাকা।
দ্বিতীয়টির এনএভি ক্রয় মূল্য অনুসারে ১১৩.৫৭ টাকা আর বাজার মূল্য অনুসারে ৩১৮.৫৪ টাকা। তৃতীয়টির ক্রয় মূল্য অনুসারে ৭৬.৮৮ টাকা আর বাজার মূল্য অনুসারে ৩৩৯.৪২ টাকা।
চতুর্থটির ক্রয় মূল্য অনুসারে ৮৬.৫৫ টাকা আর বাজার মূল্য অনুসারে ৩০২.৫২ টাকা। পঞ্চমটির ক্রয় মূল্য অনুসারে ৬৫.১৩ টাকা আর বাজার মূল্য অনুসারে ২৫৭.০৯ টাকা।
ষষ্ঠটির ক্রয় মূল্য অনুসারে ৩১.৯৭ টাকা আর বাজার মূল্য অনুসারে ৬৮.৫১ টাকা। সপ্তমটির ক্রয় মূল্য অনুসারে ৪৪.০২ টাকা আর বাজার মূল্য অনুসারে ১১৮.৬৭ টাকা।
এবং অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট এসেট ভ্যালু (এনএভি) ক্রয় মূল্য অনুসারে ৩৮.৬৬ টাকা আর বাজার মূল্য অনুসারে ৮১.৯৪ টাকা।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর





