বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। সূচকের পাশাপাশি লেনদেনে হওয়া অধিকাংশ কোম্পানির দর বাড়ছে। লেনদেনের সোয়া ১ ঘন্টায় টাকার অংকে লেনদেনে ধীর গতি লক্ষ্য করা গেলেও ধীরগতিতে লেনদেন বাড়ছে।
সোয়া ১ ঘন্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৪৭ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮ পয়েন্ট, কমেছে ৩০টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১০০ কোটি টাকার বেশি।
মঙ্গলবার টাকার অঙ্কে লেনদেন হয়েছিল ৫৫১ কোটি ৬৬ লাখ ২৬ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৪ হাজার ৬০২ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ২৫৪ কোটি ২৬ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪৬.০৯ শতাংশ।
মঙ্গলবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এ দিন এ কোম্পানির ৫৯ লাখ ৬৯ হাজার ১০০টি শেয়ার ২৪ কোটি ৯২ লাখ ৪৫ হাজার ৯০০ টাকায় লেনদেন হয়েছে।
একই সময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭২৫ পয়েন্টে। লেনদেন হওয়া ১০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২৫টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬ কোটি ৭ লাখ টাকা।
সোমবার সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৬৭ লাখ টাকা। সে হিসেবে মঙ্গলবার সিএসইতে লেনদেন বেড়েছিল ১ কোটি ৩৯ লাখ টাকা।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





