ইলেকট্রনিক্স পণ্যের বাজারে দ্রুত উঠে আসছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। পণ্যের গুনগত মান, সাশ্রয়ী মূল্য এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার কারণে গ্রাহক চাহিদার অন্যতম শীর্ষে এই ব্র্যান্ড। বিশেষ করে মার্সেলের ফ্রিজ, টিভি, এসি, এয়ারকুলার এবং গৃহস্থালী ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা এখন ব্যাপক।
মার্সেলের প্রধান বিপণন কর্মকর্তা মোশারফ হোসেন রাজীব জানান, দেশীয় ব্র্যান্ডগুলোর প্রতি ক্রেতাদের আস্থা ফিরেছে। মার্সেল পণ্যের প্রধান আকর্ষণ এর গুনগত উচ্চমান। দেশেই তৈরি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির মার্সেল পণ্য। দামও তুলনামূলক কম। বাংলাদেশের আবহাওয়া এবং গ্রাহক চাহিদা বিবেচনায় নিয়ে দক্ষ প্রকৌশলী এবং অত্যাধুনিক মেশিনের সাহায্যে তৈরি হয় মার্সেল পণ্য। তিনি জানান, প্রতি বছর তাদের ৩০ শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছে।
মার্সেলের ফার্স্ট সিনিয়র এ্যাসিসটেন্ট ডিরেক্টর শামীম আল মামুন বলেন, শুরু থেকেই প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছেন তারা। এবারও তার ব্যতিক্রম হবে না। তাদের লক্ষ্য দেশীয় ব্র্যন্ডগুলোর মধ্যে শীর্ষে
তিনি জানান, সারা দেশে তাদের ৪৫০ জন ডিলার ও ডিস্ট্রিবিউটর রয়েছে। তারা মার্সেলে বিনিয়োগকে ভালো ও নিরাপদ মনে করছেন। এছাড়াও রয়েছে উত্তম বিক্রয়োত্তর সেবা। মার্সেলের সার্ভিস সেন্টারের রয়েছে আইএসও সনদ ৯০০১:২০০৮। পণ্য সম্পর্কে যে কোনো অভিযোগ নিস্পত্তির জন্য রয়েছে হট লাইন।
বর্তমানে ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, এসি, জেনারেটর, ডিভিডি প্লেয়ার, ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রোওয়েব ওভেন, আইরনসহ বিভিন্ন পণ্য রয়েছে মার্সেলের। শিগগীরই প্রোডাক্ট লাইনে যুক্ত হচ্ছে আরো কিছু পণ্য।
জানা গেছে, মার্সেল ফ্রিজে ডিইসিএস আলট্রাব্রিড ফোর-ডি প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। প্রযুক্তির বিস্ময় এন্টি ব্যাকটেরিয়াল ন্যানো পার্টিকেল ব্যবহার করার ফলে ফ্রিজে রক্ষিত খাবার দীর্ঘক্ষণ সতেজ, টাটকা ও জীবানুমুক্ত থাকছে। ৮০ শতাংশ এনার্জি সেভিং এলইডি বাল্ব ব্যবহার করায় বিদ্যুৎ খরচ হচ্ছে কম। শুধু ফ্রিজ নয়; টেলিভিশনের ক্ষেত্রেও এগিয়ে রয়েছে মার্সেল।
মার্সেল উৎপাদন করছে এলসিডি, এলইডি ও সিআরটি টেলিভিশন। বছরে ৩ লাখ টেলিভিশন উৎপাদনের জন্য গাজীপুরে কারখানা স্থাপনের কাজ চলছে। উন্নত দেশের মতো সুযোগ সুবিধা নিশ্চিত করে মেধাবী ও দক্ষ প্রকৌশলীদের মেধাকে কাজে লাগানো হচ্ছে। ব্যবহৃত হচ্ছে বিশ্বের সেরা কেমিক্যাল, কাঁচামাল ও মেশিনারিজ।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ইলেকট্রনিক্স পণ্যে দ্রুত উঠে আসছে মার্সেল
ইলেকট্রনিক্স পণ্যের বাজারে দ্রুত উঠে আসছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। পণ্যের গুনগত মান, সাশ্রয়ী মূল্য এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার কারণে গ্রাহক চাহিদার অন্যতম শীর্ষে এই ব্র্যান্ড।





