এটিএম বুথের কার্ড জালিয়াতির অভিযোগে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসি তাবরেজসহ একই ব্যাংকের চার কর্মকর্তার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ওয়াজ তুরুনি খান চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ।
মামলার অপর আসামিরা হলেন- ডাচ-বাংলা ব্যাংকের দনিয়া শাখার ম্যানেজার জাহাঙ্গীর মোল্লা, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের সহসভাপতি মো. ইকবাল হোসেন, দনিয়া শাখার সিনিয়র অফিসার ফাহিম ফিরোজ সুমন।
বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রেখেছেন।
এসএম





