দেশের শেয়ারবাজার একাধারে পতন হলেও গেল সপ্তাহের লেনদেনে উর্ধ্বমুখী অবস্থা লক্ষ্ করা গেছে। এরই ধারাবাহিকতায় সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বেড়েছে ১১ শতাংশ। গত সপ্তাহে দেশের উভয় বাজারে সূচক বেড়েছে। এ ছাড়া বাজার মূলধন ও টার্নওভার বেড়েছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স গত সপ্তাহে ১.০৬ শতাংশ বা ৪৬.৪১ পয়েন্ট বেড়েছে। বৃহস্পতিবার লেনদেন শেষে অবস্থান করছে ৪৪৩০.৪৮ পয়েন্টে।
ডিএস-৩০ ইনডেক্স বেড়েছে ১.২৪ শতাংশ বা ১৯.৬৭ পয়েন্ট।
এই সপ্তাহে ডিএসই’র সূচক ৩২.৯০ পয়েন্ট ও ১.০৬ শতাংশ বেড়েছে। সপ্তাহে ডিএসইতে মোট ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১২টির দর, কমেছে ১৬৮টির, অপরিবর্তিত রয়েছে ২৩টির এবং ৩টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি।
সপ্তাহে ডিএসইতে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে ১ হাজার ৩০৩ কোটি ৫৬ লাখ ২৮ হাজার ৭৬৪ টাকার লেনদেন হয়েছে। যা পূর্বের সপ্তাহে ডিএসইতে ১ হাজার ১ শত ৭৩ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৮১৪ টাকার লেনদেন হয়েছিল। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৫৫ কোটি ৬৬ লাখ ৯ হাজার ৬৯৩ টাকা। আগের সপ্তাহের তুলনায় ২৮২ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ৮৭৯ টাকা কম লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৩৪ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ১৬২ টাকা।
সপ্তাহের শুরুতে রোববার ডিএসই’র লেনদেন ও সূচক যথাক্রমে ১৮২ কোটি ৮১ লাখ টাকা ও ৪৩৭৮ দশমিক ২৫ পয়েন্ট। সোমবার লেনদেন ও সূচক যথাক্রমে ৩৩৬ কোটি ৮ লাখ টাকা ও ৪৩৭৮ দশমিক ৩৪ পয়েন্ট।
মঙ্গলবার লেনদেন ও সূচক যথাক্রমে ২৪০ কোটি ১৫ লাখ টাকা ও ৪৪১৫ দশমিক ৭৫ পয়েন্ট। বুধবার লেনদেন ও সূচক যথাক্রমে ৩২১ কোটি ২০ লাখ টাকা ও ৪৪৩০ দশমিক ৯৮ পয়েন্ট। বৃহস্পতিবার লেনদেন ও সূচক যথাক্রমে ৩২৩ কোটি ২ লাখ টাকা ও ৪৪৩০ দশমিক ৪৭ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সপ্তাহশেষে ০.৪০ শতাংশ বা ৩৩ পয়েন্ট বেড়েছে। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে সূচক বেড়েছে
দেশের শেয়ারবাজার একাধারে পতন হলেও গেল সপ্তাহের লেনদেনে উর্ধ্বমুখী অবস্থা লক্ষ্ করা গেছে। এরই ধারাবাহিকতায় সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বেড়েছে ১১ শতাংশ।





