৩০০ কোটি টাকার নন-কনভারটেবল জিরো কুপন বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি আর্থিক চাহিদা পূরণের জন্য এ বন্ড ছাড়বে। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্যান্য রেগুলেটরি কর্তৃপক্ষের অনুমোদন নেবে কোম্পানিটি।
[b]লঙ্কা বাংলার লভ্যাংশ ঘোষণা[/b]
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের লঙ্কা বাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ, সকাল ১১টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউজ#১৯, রোড#০৭, গুলশান-১, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ মার্চ।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৫৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে৩২.৮৩ টাকা।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
লঙ্কাবাংলা ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে
৩০০ কোটি টাকার নন-কনভারটেবল জিরো কুপন বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।





