যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) নিয়ে বৈঠক সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে শুরু হয়। বৈঠক সূত্রে জানা গেছে, টিকফা কাউন্সিলের প্রথম বৈঠকে জিএসপি পুনর্বহালের পাশাপাশি যুক্তরাষ্ট্রে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়ার বিষয়টি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এ ছাড়া মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যকে প্রতিযোগিতামূলক করতে বৈষম্যমূলক শুল্ক কমানোরও অনুরোধ জানানো হবে। অন্যদিকে অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা বা জিএসপি পুনর্বহালে বাংলাদেশের হালনাগাদ উদ্যোগ সম্পর্কে জানতে চাইবে যুক্তরাষ্ট্র। চুক্তির আলোকে বাণিজ্য ও বিনিয়োগের সব সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আলোচনা চলছে।
রোববার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সোমবার টিকফার বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা পাওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হবে। শুল্ক ও বাণিজ্য সুবিধা পাওয়া এবং জিএসপি ফিরে পাওয়া গেলেই টিকফা সার্থক হবে।
এ বৈঠকের পর জিএসপি (অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা) ফিরে পাওয়া সহজ হবে। যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের জায়গাগুলো স্পষ্ট না হলেও দেশটি তৈরি পোশাক খাতে শ্রমিকের অধিকার নিশ্চিত করা, ট্রেড ইউনিয়নসহ আইনে দেয়া অন্যান্য সুবিধা কার্যকর করার বিষয় আলোচনায় তুলতে পারে বলে জানা গেছে। এমনকি রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়েও কথা উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল অংশ নিয়েছে। বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ডিলানি।
বৈঠকের পরে উভয় প্রতিনিধি দল বিকেলে সংবাদ সম্মেলন করবে বলে জানা গেছে।
জানা গেছে, গত বছর ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে টিকফা চুক্তি স্বাক্ষর হয়। টিকফা দু'দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আলোচনার প্রাথমিক ফোরাম। এ ফোরামের মাধ্যমে পরিবেশ, মেধাস্বত্ব রক্ষা, শ্রমিক অধিকার ও নিরাপত্তা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা করার কথা রয়েছে। জানা গেছে, বৈঠকের মাধ্যমে টিকফা শ্রম বিষয়ক কমিটি ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক টিকফা কমিটি গঠিত হবে। যেখানে যৌথভাবে আন্তঃসংস্থা ও আন্তঃমন্ত্রণালয় বিশেষজ্ঞ দলের সাথে কাজ করা হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ৬শ' কোটি ডলার ছাড়িয়েছে। যা ২০০৯ এর তুলনায় ৫০ ভাগ বেশি। ধীরে ধীরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রফতানিও বাড়ছে। দেশটি আশা করছে তাদের রফতানির পরিমাণ অচিরেই ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর//এএইচ[/b]
অর্থনীতি
অগ্রাধিকার পাচ্ছে শুল্ক, কোটামুক্ত সুবিধা ও জিএসপি
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) নিয়ে বৈঠক সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে শুরু হয়। বৈঠক সূত্রে জানা গেছে, টিকফা কাউন্সিলের প্রথম বৈঠকে জিএসপি পুনর্বহালের পাশাপাশি যুক্তরাষ্ট্রে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়ার বিষয়টি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।





