চলতি সপ্তাহে টানা পতনের মুখে পড়েছে দেশের পুঁজিবাজার। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও দেশের উভয় শেয়ারবাজারের কমেছে সূচক। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে লেনদেনও।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৪ পয়েন্ট আর টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে ১১৩ কোটি টাকা দাড়িয়েছে ৪৯০ কোটি টাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের পতনে শুরু হয়েছে লেনদেন।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৬৩ পয়েন্টে। ডিএসইতে মোট ২৮৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০, কমেছে ১৯৪ আর অপরিবর্তিত রয়েছে ৩৩ কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৯০ কোটি ৫৮ লাখ টাকার।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ২৪ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৬০৩ কোটি ৪৮ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৩৫৮ পয়েন্টে। সিএসইতে মোট ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫৬ লাখ টাকার।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]