সোমবার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। এ সময় মূল্য সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় পুঁজিবাজারে। দিনের প্রথমভগে সূচক ও লেনদেন তুলনামূলক বেশি থাকলেও শেষভাগে কিছুটা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৫০১ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

রোববার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৪৯ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৪৯৪ কোটি ৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৪০ লাখ ২ হাজার টাকা।

সোমবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ২৬৯ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪৬.৩১ শতাংশ।

এ দিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। দিনভর এ কোম্পানির ১০ লাখ ৪৫ হাজার ৪০০টি শেয়ার ৩৫ কোটি ২ লাখ ৮ হাজার ৩০০ টাকায় লেনদেন হয়েছে। এ ছাড়া তুং হাই নিটিংয়ের ২৭ কোটি ৬৫ লাখ, বেক্সিমকো লিমিটেডের ২১ কোটি ৯৩ লাখ, সামিট পাওয়ারের ১৫ কোটি ১৯ লাখ, বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ১৪ লাখ, এমজেএলবিডির ১৪ কোটি ৮৭ লাখ লাফার্জ সুরমার ১৩ কোটি ৬৯ লাখ, এসিআই লিমিটেডের ১২ কোটি ৪৬ লাখ, গোল্ডেন সনের ১২ কোটি ২১ লাখ এবং অগ্নি সিস্টেমসের ১২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৬১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৯ কোটি ৬৭ লাখ টাকা।

রোববার সিএসইতে লেনদেন হয়েছিল ৩৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। সে হিসেবে সোমবার সিএসইতে লেনদেন বেড়েছে ৪ কোটি ৫৪ লাখ টাকা।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর