বৃহস্পতিবার বগুড়ার কর্ণপুর দাখিল মাদরাসায় ইসলামী ব্যাংক বড়গোলা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাংকের এভিপি ও শাখা প্রধান মো: মঈনুদ্দিন।
এ সময় বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইসমত জাহান, মাদরাসার সুপার আনম মামুনুর রশিদ ও কর্মকর্তা আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩ শতাধিক মহিলার মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এমআইএস





