একটানা তিন দিন দরপতনের পর মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারের মূল্যসূচক ঘুরে দাঁড়িয়েছে। দিনের প্রথম ঘণ্টা ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কম লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮১৪ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ২৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৯০ কোটি ৭৪ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশী শেয়ার লেনদেন হয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের। এ সময়ে এ কোম্পানির ১১ লাখ ৯৩ হাজার ৯০০টি শেয়ার ৭ কোটি ৪৯ লাখ ২৭ হাজার টাকায় লেনদেন হয়েছে।
সেমাবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭৬৮ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৩৫৪ কোটি ৭৭ হাজার ৬৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক সকাল সাড়ে ১১টায় ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯০৫৫ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির। লেনদেন হয়েছে ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এএইচ





