বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ রফতানি বাণিজ্যে বিশ্ববাসীর আস্থা অর্জন করেছে। ভারতের মনিপুরসহ এ অঞ্চলের চাহিদা মোতাবেক উন্নতমানের পণ্য রফতানি করতে আগ্রহী।

শুক্রবার মনিপুরের মূখ্যমন্ত্রী ওকরাম আইবোবি সিং এর সাথে তার কার্যালয়ে একান্ত বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার সময় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরী ফার্নিচার, তৈরী পোশাক, ঔষধ, খাদ্যপণ্যের প্রচুর চাহিদা রয়েছে। মনিপুরের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পেলে উভয় দেশ উপকৃত হবে।

এম আর