দেবীগঞ্জে ইসলামী ব্যাংকের ৩০৫ তম শাখার উদ্বোধন উপলক্ষে এক আগাম সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার বিকাল ৪টায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত 'ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য শীর্ষক' সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আব্দুল মান্নান৷

সেমিনারে স্বাগত বক্তব্য ও ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য সম্পর্কে প্রবন্ধ পাঠ করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর বিভাগীয় প্রধান জনাব মো: শহীদুল্লাহ ৷

প্রধান অালোচক হিসেবে উপস্থিত ছিলেন শরীয়াহ সুপারভাইজারী কমিটি সদস্য সচিব জনাব মো: আব্দুস সামাদ ৷

সেমিনার অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ইসলামী ব্যাংক ব্যবস্থা এখন পৃথিবীর অর্থনীতিতে একটি গতিশীল উন্নয়নের ভূমিকা পালন করে আসছে, এই ব্যাংক ব্যবস্থা বর্তমানে আর্থ-সামাজিক উন্নয়ন, অগ্রগতি ও কল্যানে কাজ করে যাচ্ছে৷

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক একটি সার্বজনীন কল্যানধর্মী ব্যাংক ব্যবস্থা যা একমাত্র মানবতার কল্যান ও উন্নয়নের জন্য কাজ করে, যা ব্যাংকের শ্রেষ্ঠত্ব ও সাফল্যের অন্যান্য নির্দেশক ৷

উল্লেখ্য, আগামীকাল ব্যাংকটির ৩০৫তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে৷

সেমিনার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মসজিদের খতিব হাফেজ মো: হাসিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নার লাকী উপজেলা আওয়ামীলিগের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো: দেলোয়ার হোসেন, মো: বাচ্চু হোসেন, মো: মির্জা হাবীব ,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ
বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ৷

এসএম