রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে। ২ ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ৬৬ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০৯৩ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার টাকা।

গত বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৫০২৬ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ১ হাজার ১০৩ কোটি ৬৪ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫৪৭ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির।

লেনদেন হয়েছে ৩২ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর