[b]ঢাকা:[/b] শিশুদের জন্য চরম স্বাস্থ্যহানিকর খাদ্য প্রকাশ্য বিক্রয় হচ্ছে দেশের অভিজাত বিপণীতে। আজ মঙ্গলবার ঢাকার একটি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মানহীন ওইসব শিশুখাদ্য সনাক্ত করেছে। এর জন্য একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে কোর্ট।
বিএসটিআই সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার মোবাইল কোর্টটি ১৬৯, সৈয়দ নজরুল ইসলাম স্মরণী, পুরানা পল্টন এলাকায় অবস্থিত স্বপ্ন সুপার সপ প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় ওই বিপণীতে অবৈধভাবে আমদানীকৃত শিশু খাদ্য ঘবংঃষব ঈবৎবষধপ ও ঘরফড় ঋড়ৎঃরভরবফ এবং অবৈধভাবে আমদানীকৃত ঝওঝ ঝঁমবৎ, খড়ৎবধষ ঝযধসঢ়ড়ড়,ঞধহপ ইত্যাদি অবৈধ পণ্যে পাওয়া গেছে।
এ সময় প্রতিষ্ঠানের এরিয়া সেলস ম্যানেজার সগির ঘোষ অভিযোগ স্বীকার করেন এবং পরবর্তীতে সজাগ দৃষ্টি রাখা হবে অবগত করে। আদালত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ ১৯৮৫ এবং এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট, ২০০৩ এর ২৪ ধারায় অভিযোগ আমলে নিয়ে এরিয়া সেলস্ ম্যানেজার সগির ঘোষ কে ১ লক্ষ জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন ।
জেলা প্রশাসন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর উদ্দ্যোগে অভিযানকালে জেলা প্রশাসন এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিএসটিআই এর পরিদর্শক মোঃ জাহিদুর রহমান এবং মহানগর পুলিশ এর সম্বন্বয়ে পরিচালনা করা হয়।
বিএসটিআই বলেছে, ভেজাল বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
অভিজাত বিপণীতে বিক্রয় হচ্ছে মানহীন শিশুখাদ্য
ঢাকা: শিশুদের জন্য চরম স্বাস্থ্যহানিকর খাদ্য প্রকাশ্য বিক্রয় হচ্ছে দেশের অভিজাত বিপণীতে। আজ মঙ্গলবার ঢাকার একটি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মানহীন ওইসব শিশুখাদ্য সনাক্ত করেছে। এর জন্য একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে কোর্ট।





