বেনাপোল স্থলবন্দর দিয়ে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের ১০ মাসে ২২ হাজার ২৬৪ টন পেঁয়াজ কম আমদানি হয়েছে। ২০১২-১৩ অর্থবছরের ১০ মাসে বন্দরটি দিয়ে ৪৬ হাজার ৯১৬ দশমিক ৩৩ টন পেঁয়াজ আমদানি হয়। যার আর্থিক মূল্য ছিল ১৬ কোটি ৪৮ লাখ ৬২২ টাকা।
চলতি অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছে মাত্র ২৪ হাজার ৬৪৮ দশমিক ৩৩ টন। এর আর্থিক মূল্য ১২ কোটি ৪৪ লাখ ৬৫৪ টাকা।
আমদানিকারকরা জানান, বাজারে এখনো পর্যাপ্ত পরিমাণ দেশি পেঁয়াজ রয়েছে। এছাড়া ভারতেও পণ্যটি বিপুল পরিমাণে গুদামজাত করে রাখা হয়েছে। ফলে এবার পণ্যটির আমদানি কম হচ্ছে। তবে রমজানের আগে পণ্যটির আমদানি বাড়বে।
বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ১০ মাসে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে ২৪ হাজার ৬৪৮ টন। জুলাইয়ে আমদানি হয় ২ হাজার ১৭৮ টন।
এছাড়া আগস্টে ১ হাজার ৩৪৫, সেপ্টেম্বরে ১ হাজার ২১৬, অক্টোবরে ১৫৫, নভেম্বরে ১৪৬, ডিসেম্বরে ৯ হাজার ৬২৮, জানুয়ারিতে ৬ হাজার ১৭৪, ফেব্রুয়ারিতে ২ হাজার ১৯৪, মার্চে ১ হাজার ৫০৬ ও এপ্রিলে ১০৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অর্থনীতি
বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি কমেছে
বেনাপোল স্থলবন্দর দিয়ে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের ১০ মাসে ২২ হাজার ২৬৪ টন পেঁয়াজ কম আমদানি হয়েছে। ২০১২-১৩ অর্থবছরের ১০ মাসে বন্দরটি দিয়ে ৪৬ হাজার ৯১৬ দশমিক ৩৩ টন পেঁয়াজ আমদানি হয়। যার আর্থিক মূল্য ছিল ১৬





