সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন ঘটেছে। কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমানও। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিত্র ছিল একই।
রোবাবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩১ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৪৯৩০ দশমিক ৩৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২১ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৮২২ দশমিক ৩৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৯দশমিক৫৭পয়েন্টকমে১১৫১দশমিক৮৬পয়েন্টেদাঁড়িয়েছে।
লেনদেনকৃত ২৯৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসই’তে মোট লেনদেনের পরিমাণ দাড়ায় ৩৮৩ কোটি ৩৯ লাখ টাকা যা আগের দিনের চেয়ে ১৩০ কোটি ১০ লাখ টাকা কম।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন সিএসই সার্বিক সূচক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১৯৫ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, হামিদ ফেব্রিক্স, বেক্সিমকো লিঃ, সামিট অ্যালায়েন্স পোটর্, এবি ব্যাংক, কেয়া কসমেটিক্স, ওয়েস্টার্ন মেরিন, মেঘনা পেট্রোলিয়াম, ফ্যামিলি টেক্সটাইল ও যমুনা অয়েল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- শাহাজীবাজার পাওয়ার, সায়হাম টেক্স, বিআইএফসি, ফ্যামিলি টেক্স, প্রাইম টেক্স, জিএসপি ফাইন্যান্স, আরগন ডেনিমস, হাওয়া ওয়েল টেক্স, প্রভাতি ইন্স্যুরেন্স ও এইচআর টেক্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- মেঘনা পেট্রোলিয়াম, সুহৃদ টেক্স, খান ব্রাদার্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, আনোয়ার গ্যালভানাইজিং, ওয়েস্টার্ন মেরিন, অ্যাপেক্স স্পিনিং, বার্জার পেইন্ট, ফু-ওয়াং ফুড ও দেশবন্ধু পলিমার।
জেএ





