ভারতের তামিলনাড়ুর ব্যবসায়ীরা আগামী ১ মার্চ থেকে বহুজাতিক সংস্থার পন্য না বিক্রয় করার ঘোষনা দিয়েছেন। ভারতীয় ব্র্যান্ডের পণ্য কিনতে দেশবাসীকে উৎসাহিত করতেই বিদেশি পণ্য বর্জনের পথে হাঁটছেন ব্যবসায়ীরা বলে জানাগেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, যত নামী ব্র্যান্ডই হোক, বহুজাতিক সংস্থার পণ্য তারা আর বেচবেন না। দেশীয় পণ্যের বাজার চাঙ্গা করতেই সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তামিলনাড়ুর ভানিগার সংঙ্গালীন পেরামাইপ্পুর প্রেসিডেন্ট এএম বিক্রমা রাজা জানিয়েছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন গোটা ফেব্রুয়ারি মাসজুড়ে ক্রেতা ও বিক্রেতাদের বিদেশি পণ্যের খারাপ দিকগুলো নিয়ে সতর্ক করবেন। এর উদ্দেশ্যই হল, মার্চ থেকে যাতে ব্যবসায়ীরা সফট ড্রিংক বেচা বন্ধ করে দেন। পাশাপাশি ক্রেতারাও যাতে নিরুত্‍‌সাহিত হন।

বিক্রম রাজা আরো জানান, তাঁদের অ্যাসোসিয়েশনের আওতয় ৬ হাজার সদস্য রয়েছেন। সকলকেই তা জানানো হয়েছে। বিক্রি করা হবে না বহুজাতিক সংস্থার দুধও। হোটেল ও রেস্তোরাঁগুলোর কাছেও আর্জি জানানো হয়েছে, তারা যাতে নামী ব্র্যান্ডের সফট ড্রিংক বেচা বন্ধ করেন। 

ফলে আগামী মার্চ থেকে তামিলনাড়ুতে বিদেশী ব্যান্ডের সফট ড্রিংক, মিনারেল ওয়াটার এমনকি দুধও পাওয়া যাবে না।

সূত্র: টাইমস অব ইনডিয়া  

নাজিব