গেল সপ্তাহজুড়ে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওরিয়ন ফার্মা ১৫ শতাংশ নগদ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ১৫ শতাংশ স্টক, অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস ১৫ শতাংশ নগদ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩ শতাংশ নগদ এবং এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ৫.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে। এর মধ্যে ওরিয়ন ফার্মার এজিএম আগামী ২২ জুন, সকাল সাড়ে ১০টায়, ওরিয়ন ফার্মা প্লান্ট, সুমিলপাড়া, সিদ্দিরগঞ্জ, নারায়নগঞ্জে; পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম আগামী ২৯ জুন, দুপুর ১২টায়, এলজিইডি অডিটরিয়াম, লেভেল-২, এলজিইডি ভবন, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকায়; অ্যাম্বি ফার্মার এজিএম আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে।
ওরিয়ন ফার্মার রেকর্ড ডেট আগামী ২১ মে, পূরবী জেনারেলের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে, অ্যাম্বি ফার্মার রেকর্ড ডেট ২৮ মে এবং লভ্যাংশ ঘোষণা করা দুই ফান্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ জুন।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]