মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে মাননীয় অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পূর্বে ‘প্রাক বাজেট ২০১৬-১৭’ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দীন কলা ভবনের অধ্যাপক মুশাররফ হোসেন গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেওয়া হয়।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন খান’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত প্রাক বাজেট পেশ করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গাজী জুলফিকার আলী।

এসময় লিখিত বক্তব্যে বক্তা বাংলাদেশের বাজেটের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন এবং এটা সমাধানের জন্য বিকল্প বাজেটের প্রস্তাব দেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী সহ বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুধু রাজশাহী নয় বাংলাদেশ অর্থনীতি সমিতি ঢাকাসহ দেশের বিভাগীয় শহরে একযোগে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট প্রস্তাব দিয়েছে।

এমআইএস