নিম্নমুখী প্রবণতায় দেশের উভয় বাজারের লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন দুটিই কমেছে পুঁজিবাজারে। একদিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৭ শতাংশ লেনদেন কমেছে। আর প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৯ শতাংশ। পাশাপাশি কমেছে মূল্য সূচক ও অধিকাংশ শেয়ারের দর।
বাজার বিশ্লেষনে দেখা গেছে,
ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯২ কোটি ২৭ লাখ ৯৮ হাজার টাকা।
মঙ্গলবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। এদিন এ কোম্পানির ১৪ লাখ ৫০ হাজার ২০০টি শেয়ার ৪১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার ৫০০ টাকায় লেনদেন হয়েছে।
সোমবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪৪৭ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৪৩২ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে মঙ্লবার ডিএসইতে লেনদেন কমেছে ৪০ কোটি ২১ লাখ ৮৬ হাজার টাকা বা ৯.২৯ শতাংশ।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ২৮ লাখ টাকা।
সোমবার সিএসইতে লেনদেন হয়েছিল ১০৮ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসেবে মঙ্গলবার সিএসইতে লেনদেন কমেছে ৮৩ কোটি ৫১ লাখ টাকা বা ৭৬.৮৭ শতাংশ।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
তৃতীয় দিনে নিম্নমুখী পুঁজিবাজার
নিম্নমুখী প্রবণতায় দেশের উভয় বাজারের লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন দুটিই কমেছে পুঁজিবাজারে। একদিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৭ শতাংশ লেনদেন কমেছে।





