সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবারেও আগের দিনের ধারাবাহিকতায় নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। আজ লেনদেনের শুরুতে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে বেলা ১১টার পরে সূচক ৫ পয়েন্ট বাড়ে। তবে টাকার অংকে লেনদেন চলছে শ্লথগতিতে।
বেলা সোয়া ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৭৬ পয়েন্টে। ডিএসইতে মোট ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৫টি, কমেছে ৪১টি আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৭ লাখ টাকার।
গতকাল সোমবার ডিএসইতে একই সঙ্গে কমেছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ডিএসইতে সূচক কমেছিল ২১ পয়েন্ট আর লেনদেন হয়েছিল ৪০১ কোটি টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৫০ পয়েন্টে। সিএসইতে মোট ৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকার।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]