[b]ঢাকা:[/b] দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার থেকে চালু হওয়া শরিয়াহ সূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে অন্যান্য সূচকগুলোও। দিনশেষে লেনদেন কমেছে ৯৭ কোটি টাকা।
দিনশেষে ডিএসই  ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪ দশমিক ৯২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫০ পয়েন্টে এবং  ডিএস-৩০ মূল্যসূচক ২ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৬০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ২২ পয়েন্ট কমে ৯৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৯২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪ টির, কমেছে ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের।
ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৬১০ কোটি  ৮৭ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি ২০ লাখ টাকা কম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, সামিট পূর্বাচল, ইউসিবিএল, পদ্মা অয়েল, মেঘনা পেট ইন্ডাস্ট্রিয়াল, এ্যাপোলো ইস্পাত, অলিম্পিক ইন্ডা., এপেক্স এডালচি, বিএসসি ও হাইডেলবার্গ সিমেন্ট।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- প্রগ্রেসিভ লাইফ, পদ্মা লাইফ, বিএসসি, ন্যাশনাল টিউবস, স্ট্যার্ন্ডার্ড সিরামিকস, প্রগতি লাইফ ইন্সুরেন্স, সানলাইফ ইন্সু., জিএসপি ফাইন্যান্স, প্রথম আইসিবি ও মেঘনা লাইফ।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- মেঘনা কনডেন্সড মিল্ক, ইমাম বাটন, কে অ্যান্ড কিউ, মেঘনা পেট্রোলিয়াম, স্টাইল ক্র্যাফট, আইএসএন লিমিটেড, দুলামিয়া কটন, মাইডাস ফাইন্যান্স, জিলবাংলা সুগার ও জেএমআই সিরিঞ্জ।
তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য তথা আরব দেশগুলোর উদ্বৃত্ত অর্থ দেশের পুঁজিবাজারে টেনে আনার উদ্দেশ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শরীয়াহ ইনডেক্স চালু করা হয়েছে। এ সূচকের ভিত্তি ধরা হযেছে এক হাজার পয়েন্ট। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের (এস অ্যান্ড পি) ম্যাথলজি অনুযায়ী শরিয়াহ সূচকটি তৈরি করা হয়েছে। এতে অন্তর্ভূক্ত হবে শরীয়াহ আইন অনুসারে পরিচালিত পুঁজিবাজারের কোম্পানিগুলো।
তবে এই সূচকের অর্ন্তভুক্ত হবে কতটি কোম্পানি তা স্পষ্ট করেননি ডিএসই কতৃপক্ষ।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]