শুধু পল্লী এলাকায় নয় এখন থেকে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পৌরসভায় এলাকায় পরিচালনা করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে সোমবার বাংলাদেশে কার্যরত সকল ব্যাংকের প্রধানদের কাছে পাঠিয়েছে।
এর আগে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুধু পল্লী এলাকায় সীমাবন্ধ থাকলেও এখন থেকে দেশের পৌর এলকায় করা যাবে।
তবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেট্রোপলিটন/সিটি কর্পোরেশন এলাকায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা না করার বিষয়টি বহাল থাকবে।[b]
ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]