[b]ঢাকা:[/b] অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিমা কোম্পানিগুলো দুষ্ট কোম্পানি। তাদের চুরিদারি বন্ধ করা উচিত। অন্যথায় শক্ত হাতে তাদের দমন করা হবে। এ ছাড়া বিমা খাতকে তিনি সবচেয়ে দুর্বল খাত হিসেবেও মন্তব্য করেছেন।
সোমবার বিকেলে সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশের কম হবে না বলে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। এটা উচ্চাভিলাষী ছিল। পূর্ববর্তী বছরগুলোর ভালো পারফরমেন্সের কারণে এটা ধরা হয়েছিল। এটা এখন পুনর্নির্ধারণ করা হবে।
জিডিপি প্রবৃদ্ধির বিষয়ে বিভিন্ন দাতাগোষ্ঠীর পূর্বাভাস প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ সব সময় রক্ষণশীল হিসাব দিয়ে থাকে।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, মহাজোট সরকারের আমলে একবারই মাত্র জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ শতাংশ হয়েছিল। এ ছাড়া প্রতিবছরই জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশের বেশি হয়েছে। খনিজ সম্পদ বহুল দেশগুলো বাদ দিলে বিশ্বের উচ্চ প্রবৃদ্ধির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম।
তিনি বলেন, যত ভয়ভীতিই থাকুক না কেন, চূড়ান্ত বিচারে গত ছয় মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো হয়েছে। অর্থনীতি সেভাবে বিপর্যস্ত হয়নি। জিডিপি প্রবৃদ্ধি, রফতানি, রিজার্ভেও অবস্থা ভালো। তবে আমদানি ও রাজস্ব আদায় কম হয়েছে। যতটা আশঙ্কা করা হয়েছিল, দেশের অর্থনীতি ততটা বিপর্যস্ত হয়নি। বর্তমানে দেশের অর্থনীতি যে অবস্থানে রয়েছে এটাকে দৈত্য দিয়ে পেছনে না টানলে পেছানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী আরো বলেন, পুঁজিবাজার বর্তমানে অত্যন্ত শক্তিশালী। গত দুই বছরে সম্পূর্ণ স্থিতিশীল ছিল পুঁজিবাজার। স্বাভাবিকভাবে পুঁজিবাজার ওঠা-নামা করবে। পুঁজিবাজার মোটেও অস্থিতিশীল হয়নি।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
বিমা কোম্পানিগুলো ‘দুষ্ট’
ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিমা কোম্পানিগুলো দুষ্ট কোম্পানি। তাদের চুরিদারি বন্ধ করা উচিত। অন্যথায় শক্ত হাতে তাদের দমন করা হবে। এ ছাড়া বিমা খাতকে তিনি সবচেয়ে দুর্বল খাত হিসেবেও মন্তব্য করেছেন।





