গত ছয় বছরে দেশের কোথাও সারের কোনো ধরণের সংকট হয়নি বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এক সময় সারের পেছনে চাষিরা তীর্থের কাকের মতো ছুটতে হয়েছে। সারের জন্য কৃষকদের জীবনও দিতে হয়েছে। অথচ গত ছয় বছর ধরে সারই কৃষকের পেছনে ছুটেছে।
শিল্পমন্ত্রী বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর ২০তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত জাতীয় সার ডিলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন। রাজধানীর ঢাকা অফিসার্স ক্লাবে শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর চেয়ারম্যান ও সংসদ সদস্য কামরুল আশরাখ খান পোটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক ও সংসদ সদস্য মোঃ শওকত চৌধুরী। এতে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এবং এফবিসিসিআই’র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সার ডিলার ও ব্যবসায়ীরা দেশে কৃষি উৎপাদনের চাকা সচল রাখতে তাদের কার্যকর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, হরতাল অবরোধসহ অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতেও সার ডিলাররা চাষি পর্যায়ে নিরবচ্ছিন্ন সার সরবরাহ করে দেশে ফসলের বাম্পার ফলনে সহায়তা করেছে।
তারা ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সার সরবরাহ ও বিপণনের লক্ষ্যে ৯ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে বিএডিসি’র আমদানিকৃত সার শুধুমাত্র বিসিআইসি’র ডিলারদের মাধ্যমে বিতরণ, প্রতিমাসের শুরুতেই সকল প্রকার সারের বরাদ্দ প্রদান, সার ব্যবহারের ভরা মৌসুমে দুই কিস্তিতে টাকা জমা ও সার উত্তোলনের নির্দেশ বহাল রাখা, ইউনিয়নের অংশ বিশেষের নামে নতুন ডিলার নিয়োগ বন্ধকরণ, যৌক্তিকতার ভিত্তিতে ডিলারদের আয়কর নির্ধারণ, ডিলার ছাড়া অন্য কাউকে সার বিক্রির অনুমতি না দেয়া এবং ইউরিয়া সারের ভর্তুকির অর্থ দ্রুত ছাড়করণ ইত্যাদি উল্লেখযোগ্য।
শিল্পমন্ত্রী বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সরকার খাদ্য নিরাপত্তার স্বার্থে কৃষিখাতে ভর্তুকির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে প্রতি কেজি ইউরিয়া, টিএসপি, ডিএপি এবং এমওপি সারে যথাক্রমে কমপক্ষে ২৪, ১৮, ১৮ ও ২৫ টাকা ভর্তুকি দেয়া হচ্ছে। জাতীয় স্বার্থে ভর্তুকির এ ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সারের মত স্পর্শকাতর কৃষি উপকরণের কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো মহল যাতে দাম বাড়াতে না পারে, সে বিষয়ে সব সময় সতর্ক থাকতে তিনি ডিলারদের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে তিনি সার ডিলারদের যৌক্তিক দাবিগুলো আন্ত:মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
দেশের কোথাও সারের সংকট হয়নি: শিল্পমন্ত্রী
গত ছয় বছরে দেশের কোথাও সারের কোনো ধরণের সংকট হয়নি বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এক সময় সারের পেছনে চাষিরা তীর্থের কাকের মতো ছুটতে হয়েছে। সারের জন্য কৃষকদের জীবনও দিতে হয়েছে। অথচ গত ছয় বছর ধরে সারই কৃষকের পেছনে ছুটেছে।





