সরকারি চাকুরীজীবীদের জন্য সর্বোচ্চ বেতন ৭৫ হাজার ও সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা করার সুপারিশ করা হয়েছে।

সচিবালয়ে বুধবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’-এর সুপারিশের বিষয়ে গঠিত সচিব কমিটি তাদের প্রতিবেদনে এ সুপারিশ করেছে।

সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দফতরে সকালে এ প্রতিবেদন জমা দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাঁ।

এসএইচ