সপ্তাহ শেষে নিত্যপণ্যের বাজারমূল্যের বাজারে চাল, আদা, আলু, পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে। গত সপ্তাহে আলু কেজিতে বিক্রি হয়েছিল ১২ টাকা করে। শনিবার বাজার ঘুরে দেখা গেছে, কেজিতে ৩ টাকা বেড়ে তা ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, মিনিকেট ও ব্রি-২৮ জাতের চালের দাম বেড়েছে। এই দুই জাতের চাল কেজিতে ২ থেকে ৩ টাকা দাম বেশি দরে বিক্রি হচ্ছে। বাজারে বর্তমানে প্রতিকেজি মিনিকেট ৫২-৫৬ টাকায়, ব্রি-২৮ জাতের চাল ৪৫ টাকায় ও নাজিরশাইল চাল (প্রকার ও মানভেদে) ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
কিন্ত গত সপ্তাহে প্রতিকেজি নাজিরশাইল চাল (প্রকারভেদে) ৪৫-৫০ টাকায়, মিনিকেট চাল (প্রকারভেদে) ৫০-৫৫ টাকায় বিক্রি হয়। এছাড়া তবে হাফ কেজি গুঁড়ো দুধের দাম বাড়তে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
এছাড়া দাম বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা ও বিদেশি ২৫ টাকা দরে। আর দেশি রসুন ৭০ টাকা ও বিদেশি ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে আদারও দাম বেড়েছে। দাম বেড়ে দেশি আদা বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে আর বিদেশি ২০০ টাকায়। শান্তিনগর কাঁচাবাজার ঘুরে এচিত্র দেখা গেছে।
তবে সবজির দাম সাপ্তাহিক তুলনায় স্থিতিশীল রয়েছে। শুধু মৌসুম শেষ হয়ে যাওয়ার কারণে বাজারে ফুলকপির সরবরাহ কম। এজন্য এ পণ্যটি বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে ফুল কপি প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে কেজি প্রতি আলু ১৫ টাকা, পটল ৫০, মরিচ ৬০, শসা ৪০, পেঁপে ১৫, চিচিঙ্গা ৫০, টমেটো ৪০, বেগুন ৪০, লাউ ২৫ থেকে ৩০, কুমড়া ৪০, কাঁচা কলা ২৫, বাঁধা কপি ২০, ফুলকপি ৫০ থেকে ৬০, বরবটি ৫০, লেবু ৫০ থেকে ৬০, উস্তে ৪০, কাঁচামরিচ ৩০ টাকা কেজি দরে বক্রি হচ্ছে।
লাউশাক ১০, পুঁইশাক ২০, পাটশাক ১০, লালশাক ৫, পালংশাক ৫, ডাটাশাক ৫, কলমিশাক ৫, কচুশাক ৫ টাকা আটি ধরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি কেজিতে ১৩৫ থেকে ১৪০ টাকা ধরে বিক্রি হচ্ছে। এছাড়া খাসির মাংস ৪৬০ থেকে ৭০ টাকা এবং গরুর মাংস ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে মাছের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। শনিবার ক্রেতাদের আনাগোনা বেশি থাকার কথা থাকলেও বাজারে তাদের উপস্থিতি কম। বিক্রেতারা বলছে, ফুটপাতের কারণে আমাদের বাজারে ক্রেতা কম আসে। তবে মানের কথা বিবেচনা করে অনেক ক্রেতা এ বাজার থেকে কিনতে আগ্রহী হন।
বাজারে রূপচাঁদা ৩ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শিং মাছ ৮০০ টাকা, চিংড়ি মাছ ৩৫০ থেকে ৬০০ টাকা, চাষের কই মাছ ১৮০ টাকা, টাকি মাছ ১৫০ টাকা, কাতলা ৩৫০ টাকা এবং নলা মাছ ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]