পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ৮টি আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের নেট এসেট ভ্যালু (এনএভি) প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
১৭ জুন ২০১৪ তারিখের হিসাব অনুযায়ী আইসিবি মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০ টাকা ফেস ভ্যালুর বিপরীতে প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি নেট এসেট (এনএভি) ভ্যালু ক্রয় মূল্য অনুসারে ২০৫.১৮ টাকা এবং বাজার মূল্য অনুসারে ১,২৬৭.৬৬ টাকা।

দ্বিতীয় আইসিবির ইউনিট প্রতি নেট এসেট ভ্যালু (এনএভি) ক্রয় মূল্য অনুসারে ১১৫.২১ টাকা এবং বাজার মূল্য অনুসারে ২৯১.৬৮ টাকা, তৃতীয়টির ক্রয় মূল্য অনুসারে ৭৬.৭৭ আর বাজার মূল্য অনুসারে ৩১৮.৬১ টাকা, চতুর্থটির ক্রয় মূল্য অনুসারে ৮৫.৬৭ আর বাজার মূল্য অনুসারে ২৮৩.১৫ টাকা, পঞ্চমটির ক্রয় মূল্য অনুসারে ৬১.১৯ আর বাজার মূল্য অনুসারে ২৪৪.২০ টাকা, ষষ্ঠটির ক্রম মূল্য অনুসারে ৩১.৮২ আর বাজার মূল্য অনুসারে ৬৫.৮৩ টাকা, সপ্তমটির ক্রম মূল্য অনুসারে ৪১.১৩ আর বাজার মূল্য অনুসারে ১০৯.৯৩ টাকা এবং অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি নেট এসেট ভ্যালু (এনএভি) ক্রয় মূল্য অনুসারে ৩৭.০১ টাকা আর বাজার মূল্য অনুসারে ৭৭.০২ টাকা।

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর