সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে কমেছে সূচক। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।
দিনের শুরু থেকে দেশের দুই পুঁজিবাজারে ভিন্ন চিত্র ছিল। দিনের অধিকাংশ সময় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক ঊর্ধ্বমুখী থাকলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনভর নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৪৬ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০০২ পয়েন্টে।
বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭৫০ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৩৯৬ কোটি ২৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন বেড়েছে ২৫০ কোটি ২৪ লাখ ৯৯ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৮৭ পয়েন্টে। সিএসইতে মোট ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫০ কোটি ০২ লাখ টাকার।
বুধবার সিএসইতে লেনদেন হয় ৩৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৫১ লাখ টাকা।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে মূল্য সূচক পতনে সপ্তাহ শেষ
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে কমেছে সূচক। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।





